2478 - حَدَّثَنَا السُّلَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ قَالَ: « خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ يَسْتَسْقِي، فَصَلَّى بِهِمْ -[109]- رَكْعَتَيْنِ، جَهَرَ بِالْقِرَاءَةِ فِيهِمَا وَحَوَّلَ رِدَاءَهُ، وَاسْتَسْقَى، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ»
আব্বাদ ইবনু তামীমের চাচা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার) জন্য লোকদের নিয়ে বের হলেন। অতঃপর তিনি তাঁদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন, তিনি উভয় রাকাতে সশব্দে কিরাত পাঠ করলেন, আর তিনি তাঁর চাদর উল্টিয়ে দিলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন আর কিবলামুখী হলেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (2478)