1690 - وَإِذَا قَالَ الْإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقَالَ مَنْ خَلْفَهُ: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ فَوَافَقَ قَوْلَ أَهْلِ السَّمَاءِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " حَدَّثَنَا الصَّوْمَعِيُّ قَالَ: ثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ: أَنْبَا خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، بِإِسْنَادِهِ مِثْلَهُ
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন ইমাম ‘সামি‘আল্লা-হু লিমান হামিদা’ বলেন এবং তার পিছনের ব্যক্তিরা ‘আল্লা-হুম্মা রাব্বানা লাকাল হামদ’ বলেন, আর তাদের এই কথাটি আসমানবাসীদের কথার সঙ্গে মিলে যায়, তবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1690)