169 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثنا أَبُو الْيَمَانِ قَالَ: ثنا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « الْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ، وَالْإِيمَانُ يَمَانٍ، وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ»
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:



অহংকার ও দাম্ভিকতা হলো সেই সকল গবাদি পশুর (উট ও গরু) পালক এবং মোটা পশমের তাঁবুতে বসবাসকারী (উদ্ধত যাযাবর)দের মধ্যে; আর শান্তি (ও বিনয়) হলো ভেড়া-বকরির পালকদের মধ্যে। আর ঈমান হলো ইয়ামেনের এবং প্রজ্ঞাও হলো ইয়ামেনী।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (169)