1460 - أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: أنبا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، أَخْبَرَهُ ح. وَحَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ قَالَ: ثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « نَهَى أَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ»
জাবের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ’ইসতিমালুস-সাম্মা’ (অর্থাৎ একই কাপড়ের মধ্যে শরীর এমনভাবে জড়িয়ে নেওয়া যাতে হাত বের করার পথ না থাকে) পদ্ধতিতে কাপড় পরিধান করতে এবং এক কাপড়ে এমনভাবে ইহতিবা (হাটুঁ তুলে বসা) করতে নিষেধ করেছেন, যখন তার লজ্জাস্থান অনাবৃত হয়ে যায়।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1460)