1430 - حَدَّثَنَا شُعَيْبُ بْنُ عَمْرٍو الدِّمَشْقِيُّ قَالَ: ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: كُنْتُ أَنَا وَالْفَضْلُ يَوْمَ عَرَفَةَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ وَنَحْنُ عَلَى أَتَانٍ، فَمَرَرْنَا عَلَى بَعْضِ الصَّفِّ فَنَزَلْنَا عَنْهَا، وَتَرَكْنَاهَا تَرْتَعُ، فَلَمْ يَقُلْ لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا "
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ও ফাযল আরাফার দিন ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন লোকেদের নিয়ে সালাত আদায় করছিলেন। আমরা একটি গাধীর পিঠে আরোহণ করে ছিলাম। অতঃপর আমরা সালাতের সারির পাশ দিয়ে অতিক্রম করলাম। তখন আমরা তা থেকে নেমে পড়লাম এবং তাকে চরার জন্য ছেড়ে দিলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কিছুই বললেন না।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1430)