1234 - أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ عُمَارَةَ بْنَ غَزِيَّةَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ سَعِيدِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيِّ يَقُولُ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ، وَأَبَا أُسَيْدٍ يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ»
আবু হুমাইদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও আবু উসাইদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:



যখন তোমাদের কেউ মসজিদে আসে, তখন সে যেনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সালাম পেশ করে এবং বলে:

**‘আল্ল-হুম্মাফ্তাহ্ লী আব্ওয়া-বা রহ্মাতিকা’**

(হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন)।



আর যখন সে মসজিদ থেকে বের হয়, তখন যেনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সালাম পেশ করে এবং বলে:

**‘আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিকা’**

(হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি)।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1234)