1197 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: ثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، عَنْ شُعْبَةَ، وَأَبِيهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مِهْرَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً أَوْ بُزَاقًا فِي الْقِبْلَةِ فَحَكَّهَا وَقَالَ: « أَيَسُرُّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي أَنْ يَأْتِيَهُ رَجُلٌ فَيَتَنَخَّعَ فِي وَجْهِهِ؟ فَإِذَا قَامَ أَحَدُكُمْ فَلَا يَتَنَخَّعَنَّ أَوْ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ تَحْتَ قَدَمِهِ، فَإِذْ لَمْ يَجِدْ فَلْيَفْعَلْ هَكَذَا» وَبَزَقَ فِي ثَوْبِهِ، ثُمَّ دَلَكَهُ "
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে কফ অথবা থুতু দেখতে পেলেন। তখন তিনি সেটি মুছে দিলেন এবং বললেন: "তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন কি সে এটা পছন্দ করবে যে, একজন লোক এসে তার চেহারার ওপর কফ বা থুতু ফেলুক? সুতরাং তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে যেন তার সামনের দিকে অথবা তার ডান দিকে কফ বা থুতু না ফেলে। বরং সে যেন তার বাঁ দিকে পায়ের নিচে থুতু ফেলে। আর যদি সে (বাম দিকে কফ বা থুতু ফেলার) সুযোগ না পায়, তবে সে যেন এভাবে করে"— এই বলে তিনি তাঁর কাপড়ের মধ্যে থুতু ফেললেন এবং এরপর তা ডলে দিলেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1197)