1150 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ قَالَ: ثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « إِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ لَمْ يَخْطُ خُطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً» ذَكَرَ الْحَدِيثَ
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে যখন কেউ উত্তমরূপে ওযু করে, অতঃপর মসজিদের দিকে আসে এবং নামাজ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাকে (সেদিকে) ধাবিত না করে, তবে সে যত কদমই ফেলে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন।”
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1150)