7093 - أخبرني أبو بكر بن بالَوَيهِ، حدَّثنا إبراهيم بن إسحاق، حدَّثنا مصعب بن عبد الله قال: ماتت أسماءُ بنت أبي بكر بعد قتلِ ابنِها عبد الله بن الزُّبير بليالٍ، وكان قتلُه يومَ الثلاثاء لسبعَ عشرةَ ليلةً خلت من جُمادى الأولى، سنة ثلاثٍ وسبعين. ذكرُ ضُبَاعَةَ بنتِ الزُّبير رضي الله عنها
মুসআব ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত, আসমা বিনত আবি বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর পুত্র আব্দুল্লাহ ইবনুয যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিহত হওয়ার কয়েক রাত পরে ইন্তেকাল করেন। আর তাঁকে (আব্দুল্লাহ ইবনুয যুবায়েরকে) হত্যা করা হয়েছিল তিয়াত্তর সনের জুমাদাল ঊলা মাসের সতেরো রাত অতিবাহিত হওয়ার পর, মঙ্গলবার দিনে। দুব্বাআ বিনত যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর আলোচনা।
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম (7093)