5099 - حدثنا أبو عبد الله بن بُطّة، حدثنا الحسن بن الجَهْم، حدثنا الحسين بن الفرَج، حدثنا محمد بن عمر قال: ثابتُ بن قيس بن شَمّاس بن امرئ القيس بن مالك، خَطيبُ رسولِ الله صلى الله عليه وسلم، شهد أُحدًا والخندقَ والمشاهدَ كلَّها مع رسولِ الله صلى الله عليه وسلم، وقُتل يوم اليمامة شهيدًا.
মুহাম্মাদ ইবনু উমার থেকে বর্ণিত, সাবিত ইবনু ক্বায়স ইবনু শাম্মাস ইবনু ইমরুউল ক্বায়স ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ছিলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর খতীব। তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে উহুদ, খন্দক এবং সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন। আর তিনি ইয়ামামার যুদ্ধের দিন শহীদ হিসেবে নিহত হন।
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম (5099)