984 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ، عَنْ جَابِرٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعِينُهُ فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي , فَقَالَ: «آتِيكُمْ»، فَقُلْتُ لِلْمَرْأَةِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينَا , فَإِيَّاكِ أَنْ تُكَلِّمِيهِ أَوْ تُؤْذِيهِ، قَالَ: فَأَتَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَبَحْتُ لَهُ دَاجِنًا كَانَ لَنَا، قَالَ: «يَا جَابِرُ كَأَنَّكَ عَلِمْتَ حُبَّنَا اللَّحْمَ؟ » , فَلَمَّا [ص:265] خَرَجَ، قَالَتْ لَهُ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ: صَلِّ عَلَيَّ وَعَلَى وَزَوْجِي، قَالَ: فَفَعَلَ، فَقَالَ لَهَا: أَلَمْ أَقُلْ لَكِ؟ فَقَالَتْ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ بَيْتِي وَيَخْرُجُ وَلَا يُصَلِّي عَلَيْنَا؟!. [5: 12]
رقم طبعة با وزير = (980)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مطول الحديث المتقدم (912). تنبيه!! رقم (912) = (916) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين ما عدا نبيحا، وهو ابن عبد الله العنزي الكوفي وثقه أبو زرعة والعجلي والمؤلف، وصحح حديثه الترمذي وابن خزيمة والحاكم.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি, আমার বাবার ঋণ পরিশোধে সহযোগিতার জন্য, তখন তিনি বলেন, “আমি তোমাদের কাছে আসবো।” অতঃপর আমি আমার স্ত্রীকে বললাম, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসবেন। কাজেই তুমি তাঁর সাথে কথা বলে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন, অতঃপর আমরা তাঁর জন্য একটি গৃহপালিত বকরী জবাই করলাম। তখন তিনি বলেন, “হে জাবের রাদ্বিয়াল্লাহু আনহু, মনে হয় তুমি জানো যে, গোশত আমার খুব পছন্দ!” তারপর যখন তিনি বের হলেন, তখন আমার স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জন্য এবং আমার স্বামীর জন্য দু‘আ করুন।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা-ই করেন। তারপর জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি কি তোমাকে বলিনি (যে, তাঁর সাথে কথা বলে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে)?” জবাবে স্ত্রী বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে এসে চলে যাবেন আর তিনি আমাদের জন্য দু‘আ করবেন না?”[1]







[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪২৩; মুসনাদ আহমাদ: ৩/১৯৮; ইসমাঈল আল কাযী: ৭৭; আবূ দাঊদ: ১৫৩৩; দারেমী: ১/২৪; সুনান বাইহাকী: ২/১৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)

সহীহ ইবনু হিব্বান (984)