973 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ». [5: 12]
رقم طبعة با وزير = (969) [ص:255] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْنِي هَذَا الدُّعَاءُ أَنَّهُ، قَالَ يَوْمَ أُحُدٍ لَمَّا شُجَّ وَجْهُهُ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي» ذَنْبَهُمْ بِي مِنَ الشَّجِّ لِوَجْهِي، لَا أَنَّهُ دُعَاءٌ لِلْكُفَّارِ بِالْمَغْفِرَةِ، وَلَوْ دَعَا لَهُمْ بِالْمَغْفِرَةِ لَأَسْلَمُوا فِي ذَلِكَ الْوَقْتِ لَا مَحَالَةَ.تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3175). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح إلا أن محمد بن فليح فيه كلام ينزل حديثة إلى رتبة الحسن.
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لقومي فإنهم لا يعلمون (হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কেননা ওরা জানে না!)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের সময়, যখন তাঁর চেহারা মুবারক আহত হয়েছিল, তখন তিনি এই দু‘আটি করেছিলেন, তিনি বলেছিলেন, اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي (হে আল্লাহ, আপনি আামার সম্প্রদায়কে ক্ষমা করে দিন) তারা যে আমার চেহারা আহত করে দিয়েছে, তাদের সে পাপ; এটা নয় যে, এটি কাফেরদের জন্য মাগফেরাত চেয়ে দু‘আ। আর এই সময় যদি তিনি তাদের জন্য মাগফেরাতের জন্য দুআ করতেন, তবে অবশ্যই তারা সেই সময় ইসলাম গ্রহণ করতো।”







[1] তারিখু ফাসাবী: ১/৩৩৮; আত তাবারানী: ৫৬৯৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৬/১১৭; মুসনাদ আহমাদ: ১/৩৮০; বুখারী: ৩৪৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৭৫ ।)

সহীহ ইবনু হিব্বান (973)