962 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَمْرِو بْنِ عَاصِمٍ الثَّقَفِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ، وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «قُلِ: اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ» [ص:243] قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ» [1: 104]
رقم طبعة با وزير = (958)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (22)، «الصحيحة» (2853). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير عمرو بن عاصم الثقفي، وهو ثقة.
رقم طبعة با وزير = (958)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (22)، «الصحيحة» (2853). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير عمرو بن عاصم الثقفي، وهو ثقة.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন আমি সকাল ও বিকেল করবো, তখন আমি কী বলবো?”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি বলুন, اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فاطر السماوات والأرض رب كل شيء وملكيه أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ (হে আল্লাহ, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, সকল কিছুর প্রভু ও অধিপতি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আপনার কাছে আশ্রয় চাই নিজের নফসের অনিষ্টতা, শয়তান ও তার অংশীদারের অনিষ্টতা থেকে ।)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি এটি বলুন, যখন আপনি সকালে উপনীত হবেন, যখন বিকেলে উপনীত হবেন আর যখন আপনি বিছানা গ্রহণ করবেন।” [1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৩৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২০২; আত তায়ালিসী: ১/২৫১; তিরমিযী: ৩৩৯২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১১; দারেমী: ২/২৯২; হাকিম: ১/৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৩ ।)

সহীহ ইবনু হিব্বান (962)