958 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا لَجِنَانٌ، وَإِنَّ حَارِثَةَ فِي الْفِرْدَوْسِ الْأَعْلَى، فَإِذَا [ص:239] سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ»
رقم طبعة با وزير = (954)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1811): خ دون سؤال الفردوس، وهو عنده من حديث أبي هريرة، وسيأتي في الكتاب (4592). تنبيه!! رقم (4592) = (4611) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হারিসা রাদ্বিয়াল্লাহু আনহুমা, নিশ্চয়ই জান্নাতে অনেক বাগান রয়েছে। আর হারেসা (তোমার ছেলে) জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে রয়েছেন। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন তোমরা তাঁর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে।”[1]







[1] তিরমিযী: ৩১৭৪; মুসনাদ আহমাদ: ৩/২১০; সহীহ বুখারী: ২৮০৯; হাকিম: ৩/২০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮১১ ।)

সহীহ ইবনু হিব্বান (958)