956 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ، اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ ذُنُوبِي كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ». [5: 12]
رقم طبعة با وزير = (952)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 41)، «تمام المنة» (ص 192): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو خيثمة: هو زهير بن حرب.
ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ملء السموات وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ ذُنُوبِي كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الأبيض من الدنس (হে আল্লাহ, আসমানসমূহ ভর্তি, জমিন ভর্তি এবং তারপর আপনি যা ইচ্ছা করেন, সেটা পরিপূর্ণ প্রশংসা আপনার জন্যই। হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে পবিত্র করুন শিশির, বরফ ও পানি দিয়ে। হে আল্লাহ, আপনি আমাকে পাপসমূহ থেকে পবিত্র করুন যেভাবে ময়লা থেকে কাপড় পরিস্কার করা হয়।)”[1]







[1] নাসাঈ: ১/১৯৮; আবূ দাঊদ আত তায়ালিসী: ৮২৪; মুসনাদ আহমাদ: ৪/৩৫৪; সহীহ ‍মুসলিম: ৪৭৬; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪৭; তিরমিযী: ৪৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৪১ ।)

সহীহ ইবনু হিব্বান (956)