943 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو ثَوْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، أَنَّهُ سَمِعَ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ [ص:223] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ» قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ» قَالَ: «وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ قَوْمًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ». [3: 67]
رقم طبعة با وزير = (939)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2091)، «الظلال» (219 و 230 و 552). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيحين ما خلا أبا ثور- واسمه إبراهيم بن خالد بن أبي اليمان الكلبي الفقيه صاحب الشافعي، وهو ثقه، واسم أبي إدريس عائذ الله بن عبد الله الخولاني.
নাওওয়াস বিন সাম‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি হৃদয় দয়াময় আল্লাহর আঙ্গলসমূহ হতে দুই আঙ্গুলের মাঝে বিদ্যমান, যদি তিনি চান, তবে তা অটল রাখেন আর যদি তিনি চান তাকে বক্র পথে চালিত করেন।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আয় বলতেন, يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ (হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন।” তিনি আরো বলেছেন, “মীযান দয়াময় আল্লাহর হাতে, তিনি কিয়ামত পর্যন্ত একদল মানুষকে সমুন্নত করেন আর আরেক দল মানুষকে অবনমিত করেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৪/১৮২; নাসাঈ আল কুবরা: ৯/৬১; ইবনু মাজাহ: ১৯৯; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৯; হাকিম: ১/৫২৫; তিরমিযী: ২১৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৯১।)

সহীহ ইবনু হিব্বান (943)