941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: عَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ جَهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ دَعَوْتَ اللَّهَ بِشَيْءٍ؟ »، قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْتَطِيعُهُ، أَوْ لَا تُطِيقُهُ، فَهَلَّا قُلْتَ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ؟ » قَالَ: فَدَعَا اللَّهُ فَشَفَاهُ. [5: 12]
رقم طبعة با وزير = (937)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (932). تنبيه!! رقم (932) = (936) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبد الله بن بزيع، فمن رجال مسلم.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি কেন বলো নি, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।” রাবী বলেন, “অতঃপর তিনি আল্লাহর কাছে এই দু‘আ করেন, এবং মহান আল্লাহ তাকে নিরাময় দান করেন।”[1]







[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৩; সহীহ মুসলিম: ২৬৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬১; মুসনাদ আহমাদ: ৩/১০৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৭; তিরমিযী: ৩৪৮৭; আত তাবারী: ২/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)

সহীহ ইবনু হিব্বান (941)