933 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحِيرِيُّ أَبُو عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ بَشِيرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ يَقُولَ الْعَبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، [وَأَنَا] عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَبُوءُ لَكَ بِالنِّعْمَةِ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَإِن قَالَهَا بَعْدَمَا يُصْبِحُ مُوقِنًا بِهَا ثُمَّ مَاتَ، كَانَ مِنْ أَهْلِ [ص:214] الْجَنَّةِ، وَإِنْ، قَالَهَا بَعْدَمَا يُمْسِي مُوقِنًا بِهَا، كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ» [1: 2]
رقم طبعة با وزير = (829) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، وَسَمِعَهُ مِنْ بَشِيرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ. فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ، وهو مكرر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح وهو مكرر ما قبله.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ফজরের সালাতের উদ্দেশ্যে (বাড়ি থেকে) বের হলেন, এসময় জুয়াইরিয়া রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর সালাতের জায়গায় বসে ছিলেন। সূর্য উর্ধাকাশে উঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসায় ফিরে আসেন। তখন তিনি বলেন, “আমি চলে যাওয়ার পর থেকে তুমি কি এভাবেই বসে ছিলে?” তিনি জবাবে বললেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি চারটি বাক্য বলেছি। যদি সেগুলোকে (তোমার এই পর্যন্ত পাঠ করা যিকির-আযকার এর সাথে) ওজন দেওয়া হয়, তবে ওগুলোর চেয়ে এগুলোর ওযন বেশি হয়ে যাবে। বাক্যগুলো হলো: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি তাঁর সৃষ্টির সংখ্যা পরিমাণ, তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণ এবং তাঁর আরশের ওযন পরিমাণ।)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহল্লাহ বলেন, “জুয়াইরিয়া হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা হারিস বিন আব্দুল মু্ত্তালিব এর মেয়ে।”







[1] মুসনাদ আহমাদ: ১/২৫৮; সহীহ মুসলিম: ২৭২৬; আবূ দাঊদ: ১৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)

সহীহ ইবনু হিব্বান (933)