930 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، [عَنْ أَبِي صَالِحٍ]، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَ فِي قَلْبِهِ نُكْتَةٌ، فَإِنْ هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ صُقِلَتْ، فَإِنْ عَادَ زِيدَ فِيهَا، فَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ فِيهِ، فَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ: {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ}» [المطففين: 14]. [3: 65]
رقم طبعة با وزير = (926)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 268 - 269). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عجلان.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন বান্দা কোন পাপ কাজ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, যদি সে পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তবে সে দাগ উঠে অন্তর পরিষ্কার হয়ে যায়। যদি সে আবারো পাপ কাজ করে, তবে সে দাগ আরো বৃদ্ধি পায়, এভাবে তা পুরো অন্তর ছাপিয়ে যায়। এটাই হলো ‘মরিচা’ যা মহান আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (কখনোই না, বরং তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তরের উপর মরিচা ধরেছে।) (সূরা মুতাফ্ফিফীন: ১৪।)[1]







[1] তিরমিযী: ৩৩৩৪; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪১৮; ইবনু মাজাহ: ৪২৪৪; তাবারী: ৩০/৯৮; হাকিম: ২/৫১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৬৮-২৬৯।)

সহীহ ইবনু হিব্বান (930)