914 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَامَ». [1: 2]
رقم طبعة با وزير = (910)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (524). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর অনেক বিচরণশীল ফেরেস্তা রয়েছে, যারা আমার কাছে আমার উম্মতের সালাম পৌঁছান।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/৪৪১; নাসাঈ: ৩/৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১১৬; দারেমী: ২/৩১৭; বাযযার: ১/২৯৫; আবু নু‘আইম, আখবারু আসবাহান: ২/২০৫; তাবারানী, আল কাবীর: ১০৫২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৭; হাকিম: ২/৪২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫২৪।)

সহীহ ইবনু হিব্বান (914)