884 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ رَجُلًا يَدْعُو بِأُصْبُعَيْهِ جَمِيعًا فَنَهَاهُ وَقَالَ بِإِحْدَاهُمَا، بِالْيُمْنَى. [2: 24]
رقم طبعة با وزير = (881) [ص:167] قَالَ أَبُو حَاتِمٍ: أَضْمَرَ فِيهِ أَنَّ الْإِشَارَةَ بِالْأُصْبُعَيْنِ لِيَكُونَ إِلَى الِاثْنَيْنِ، وَالْقَوْمُ عَهْدُهُمْ كَانَ قَرِيبًا بِعِبَادَةِ الْأَصْنَامِ وَالْإِشْرَاكِ بِاللَّهِ، فَمِنْ أَجْلِهِمَا أَمَرَ بِالْإِشَارَةِ بِأُصْبُعٍ وَاحِدٍتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1344). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الله بن عمر- وهو محمد بن أبان- فمن رجال مسلم، وهشام. هوابن حسان.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে তার দুই আঙ্গুল দিয়ে ইশারা করে দু‘আ করতে দেখলেন। ফলে তিনি তাকে নিষেধ করলেন এবং তিনি তাকে এক আঙ্গুল দিয়ে তথা ডান আঙ্গুল দিয়ে ইশারা করে দু‘আ করতে বললেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে এই কথাটি উহ্য রয়েছে যে, দুই আঙ্গুলির মাধ্যমে দুইটি জিনিসের প্রতি ইশারা করা হয়। আর এসময় লোকজন মূর্তিপুজা ও আল্লাহর সাথে শিরকের কাছাকাছি সময়ে ছিল। এজন্য তিনি এক আঙ্গুলের মাধ্যমে ইশারা করার নির্দেশ দিয়েছেন।”







[1] তিরমিযী: ৩৫৫৭; নাসাঈ: ৩/৩৮; হাকিম: ১/৫৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৪।)

সহীহ ইবনু হিব্বান (884)