862 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، يَعْنِي الْبِسْطَامِيَّ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ». [1: 2] وَقَدْ كَانَ أَصَابَهُ الْفَالِجُ فَقِيلَ لَهُ: أَيْنَ مَا كُنْتَ تُحَدِّثُنَا بِهِ؟، قَالَ: إِنَّ اللَّهَ حِينَ أَرَادَ بِي مَا أَرَادَ أَنْسَانِيهَا
رقم طبعة با وزير = (859)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح، وهو مكرر (849). تنبيه!! رقم (849) = (852) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وأبو مودود: هو عبد العزيز بن أبي سليمان الهذلي مولاهم، وقد تقدم برقم (853) من طريق قتيبة: عن أنس بن عياض به.
উসমান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় তিনবার বলবে بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (আল্লাহর নামে [সকাল করছি], যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) তাকে সন্ধা পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না, আর যদি সে সন্ধায় এটি বলে, তাহলে সকাল পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না।[1] হাদীসের বর্ণনাকারী আবান রহিমাহুল্লাহর পক্ষাঘাত হয়, তখন তাকে বলা হয়, “আপনি তো এই হাদীস আমাদেরকে বর্ণনা করেছেন, তাহলে আপনি নিজে তার উপর কেন আমল করেননি?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ আমার ব্যাপারে যা ইচ্ছা করার, যখন তিনি তা ই্চ্ছা করলেন, তখন তিনি তা আমাকে বলতে ভুলিয়ে দিয়েছেন।”







[1] আবূ দাঊদ: ৪৮৫৬; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪০৪; মুসনাদ্ আহমাদ: ২/৪৩২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮০; তিরমিযী: ৩৩৮০; সুনান বাইহাকী: ৩/২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২/ ২২৭।)

সহীহ ইবনু হিব্বান (862)