860 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى كَذَلِكَ، لَمْ يُوَافِ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ بِمِثْلِ مَا وَافَى». [1: 2]
رقم طبعة با وزير = (857)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 226 / 7). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير سهيل فمن رجال مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় سُبْحَانَ الله العظيم وبحمده (সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি।) একশত বার বলবে, এবং সন্ধা বেলায় অনুরুপভাবে বলবে, তবে সৃষ্টিজীবের মধ্যে তার সমতুল্য সাওয়াব আর কেউ অর্জন করতে পারবে না।”[1]







[1] আবূ দাঊদ: ৫০৯১; সহীহ মুসলিম: ২৬৯২; তিরমিযী: ৩৪৬৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৫৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৬/৭।)

সহীহ ইবনু হিব্বান (860)