856 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً فُضُلًا عَنْ كُتَّابِ النَّاسِ، يَمْشُونَ فِي الطُّرُقِ، [ص:138] يَلْتَمِسُونَ الذِّكْرَ، فَإِذَا رَأَوْا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى تَنَادَوْا: هَلُمُّوا إِلَى حَاجَاتِكُمْ، فَيَحُفُّونَ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ جَلَّ وَعَلَا، وَهُوَ أَعْلَمُ بِهِمْ، فَيَقُولُ: عِبَادِي مَا يَقُولُونَ؟ فَيَقُولُونَ: يَا رَبِّ، يُسَبِّحُونَكَ وَيَحْمَدُونَكَ، فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَسْبِيحًا وَتَمْجِيدًا وَتَكْبِيرًا وَتَحْمِيدًا، فَيَقُولُ: مَاذَا يَسْأَلُونَ؟ فَيَقُولُونَ: يَسْأَلُونَكَ يَا رَبِّ الْجَنَّةَ، فَيَقُولُ لَهُمْ: هَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ قَدْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ طَلَبًا وَأَشَدَّ حِرْصًا، فَيَقُولُ: فَمِمَّ يَتَعَوَّذُونَ؟ فَيَقُولُونَ: يَتَعَوَّذُونَ بِكَ مِنَ النَّارِ، فَيَقُولُ: فَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ قَدْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ تَعَوُّذًا، فَيَقُولُ: فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (853)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن الترمذي» (3852): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের আমল লিপিবদ্ধকারী ফেরেস্তা ছাড়াও আরো অতিরিক্ত ফেরেস্তা রয়েছেন, যারা রাস্তায় হেঁটে হেঁটে যিকিরকারীদের খোঁজে। যখন তাঁরা এমন সম্প্রদায়কে পায়, যারা আল্লাহর যিকির করছে, তখন পরস্পরকে ডাক দিয়ে বলেন, “তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে এসো। (অর্থাৎ তোমরা যে ‍যিকরকারীদের তালাশ করছো, তারা এখানে) অতঃপর তাঁরা তাঁদের পাখা দিয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করেন অতঃপর তাঁদের প্রতিপালক তাঁদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের সম্পর্কে সমধিক জ্ঞাত, তিনি বলেন, “আমার বান্দাগণ কী বলছে?” ফেরেস্তাগণ বলবেন, “হে প্রতিপালক, তারা আপনার পবিত্রতা ঘোষনা করছে ও আপনার প্রশংসা করছে। মহান আল্লাহ বলবেন, “তারা কি আমাকে দেখেছে?” তাঁরা জবাবে বলবেন, “জ্বী, না।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা আমাকে দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা আপনাকে দেখতো, তবে তারা আপনার আরোও বেশি পবিত্রতা ঘোষনা করতো, আপনার মহিমা প্রকাশ করতো, আপনার বড়ত্ব জাহির করতো এবং আরো বেশি আপনার প্রশংসা করতো।” তিনি বলবেন, “তারা কী চান?” জবাবে তারা বলবেন, “হে প্রতিপালক, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছেন।” তিনি বলবেন, “তারা কি জান্নাত দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তাদের সেটা চাওয়া ও পাওয়ার লালসা আরো প্রকট হতো।” তিনি বলবেন, “তারা কী থেকে আশ্রয় চাচ্ছে?” তাঁরা জবাবে বলবেন, “তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে।” তিনি বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তারা আরোও প্রকটভাবে তা থেকে আশ্রয় চাইতো।” তখন তিনি বলবেন, “তবে আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম!”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৫১; সহীহ মুসলিম: ২৬৮৯; তিরমিযী: ৩৬০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩৮৫২।)

সহীহ ইবনু হিব্বান (856)