849 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ عَمَلًا أَكْثَرَ مِنْ ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (846)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই প্রশংসা, তিনি সব বিষয়ে ক্ষমতাবান) প্রত্যেক দিন একশবার বলবে, এটি তার জন্য দশটি দাসমুক্তির বরাবর হবে, তার জন্য একশ নেকি লেখা হয়, তার জন্য একশ পাপ মোচন করা হবে, তার জন্য শয়তান থেকে ঐ দিনের সন্ধা পর্যন্ত রক্ষাকবজ হয়ে যায়, এবং তিনি যে সাওয়াব অর্জন করবেন অন্য কেউ তার চেয়ে উত্তম সাওয়াব আর কেউ আনয়ন করতে পারবে না তবে ঐ ব্যক্তি ব্যতিত যে তার চেয়ে বেশি আমল করবে।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৯; মুসনাদ আহমাদ: ২/৩০২; সহীহ আল বুখারী: ৩২৯৩; সহীহ মুসলিম: ২৬৯১; তিরমিযী: ৩৪৬৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৫; ইবনু মাজাহ: ৩৭৯৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৪৬।)

সহীহ ইবনু হিব্বান (849)