845 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ حَفْصٍ ابْنِ أَخِي أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَلْقَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى الْقَوْمِ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ»، فَلَمَّا جَلَسَ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ قُلْتَ؟ » فَرَدَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا، قَالَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدِ ابْتَدَرَهَا عَشَرَةُ أَمْلَاكٍ كُلُّهُمْ حَرِيصٌ عَلَى أَنْ يَكْتُبُوهَا، فَمَا دَرَوْا كَيْفَ يَكْتُبُونَهَا، فَرَجَعُوهُ إِلَى ذِي الْعِزَّةِ جَلَّ ذِكْرُهُ، فَقَالَ: اكْتُبُوهَا كَمَا، قَالَ عَبْدِي». [1: 2]
رقم طبعة با وزير = (842) [ص:126] قَالَ الشَّيْخُ: مَعْنَى «، قَالَ عَبْدِي» فِي الْحَقِيقَةِ: أَنِّي قَبِلْتُهُتحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 254). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن خلف بن خليفة اختلط بأخرة، وقد أخرج له مسلم من رواية قتيبة عنه.

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একটি হালাকায় বসে ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও লোকদের সালাম দেন; তিনি বলেন, “আস সালামু আলাইকুম (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।)। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ (আপনার উপরও শান্তি, রহমাত ও বারাকাহ বর্ষিত হোক।)। অতঃপর লোকটি যখন বসলো তখন বললো্, الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى (পূণ্যময়, পবিত্র ও প্রচুর পরিমাণ প্রশংসা আল্লাহর জন্য, যেভাবে আমাদের প্রতিপালক ভালবাসেন ও সন্তুষ্ট হোন।)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা শুনে বলেন, “আপনি কিভাবে বললেন?” অতঃপর লোকটি বাক্যগুলো আবার বললেন, যেভাবে তিনি প্রথমবার বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ! এই বাক্যগুলি নেওয়ার জন্য দশজন ফেরেস্তা প্রতিযোগিতা করেছেন; তারা প্রত্যেকেই তা লিপিবদ্ধ করার জন্য আগ্রহী ছিলেন। অতঃপর তাঁরা মহিমান্বিত আল্লাহর কাছে তা নিয়ে যান, তখন আল্লাহ বলেন, “আমার বান্দা যেভাবে বলে, তোমরা বাক্যগুলিকে সেভাবেই লিখো। তারা বুঝতে পারেন না যে, তারা এর সাওয়াব কিভাবে লিখবেন। ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, ‘আমার বান্দা বলেছে’ এর হলো ‘আমি তা গ্রহণ করলাম।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৪১; মুসনাদ আহমাদ: ৩/১৫৮; সহীহ মুসলিম: ৬০০; নাসাঈ: ২/১৩২-১৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে গ্রহনযোগ্য বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২/২৫৪।)

সহীহ ইবনু হিব্বান (845)