830 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ [ص:112] عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ مُصْعَبِ بْنِ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يُحَرِّكُ شَفَتَيْهِ، فَقَالَ: «مَاذَا تَقُولُ يَا أَبَا أُمَامَةَ؟ »، قَالَ: أَذْكُرُ رَبِّي، قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِأَكْثَرَ أَوْ أَفْضَلَ مِنْ ذِكْرِكَ اللَّيْلَ مَعَ النَّهَارِ وَالنَّهَارَ مَعَ اللَّيْلِ؟ أَنْ تَقُولَ: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ، وَتَقُولُ: الْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (827)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (2/ 252 - 253). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل ابن عجلان وهو محمد، ويحيي بن أيوب: هو الغافقي، وابن أبي مريم هو: سعيد بن الحكم الجمحي المصري.

আবূ উমামাহ আল বাহিলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তার পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় তিনি তার দুই ঠোট নাড়াচ্ছিলেন, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবূ উমামাহ, তুমি কী পড়ছো?” জবাবে তিনি বলেন, “আমি আমার প্রতিপালকের যিকির করছি।” তিনি বলেন, “আমি কী তোমাকে এমন কিছুর সন্ধান দিবো না, যা তোমার দিন সহ রাত এবং রাত সহ পুরো দিন তাসবীহ করার চেয়ে বেশি সাওয়াব ও উত্তম হবে? সেটি হলো, তুমি বলবে سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ (অর্থ: আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার সংখ্যা সমতুল্য, আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার পরিপূর্ণ পরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, জমিনে ও আসমানে যা কিছু তিনি করেছেন তার সংখ্যা সমপরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, জমিনে ও আসমানে যা কিছু তিনি করেছেন তার পরিপূর্ণ পরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর কিতাব যা কিছু লিপিবদ্ধ করেছে, তার সংখ্যা সমপরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি সকল কিছুর সংখ্যা সমপরিমাণ এবং আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি সকল কিছুর পরিপূর্ণ পরিমাণ। আলহামদুলিল্লাহও অনুরুপ সংখ্যায় বলবে।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৬; মুসনাদ আহমাদ: ৫/২৪৯; হাকিম: ১/৫১৩; আত তাবারানী আল কাবীর: ৭৯৩০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৫২-২৫৩।)

সহীহ ইবনু হিব্বান (830)