828 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يُحَدِّثُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ: أَتَى عَلَيَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُسَبِّحُ، ثُمَّ انْطَلَقَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ مِنْ نِصْفِ النَّهَارِ، فَقَالَ: «مَا زِلْتِ قَاعِدَةً؟ »، قَالَتْ: قُلْتُ: نَعَمْ، قَالَ: «أَلَا أُعَلِّمُكِ كَلِمَاتٍ لَوْ عُدِلْنَ بِهِنَّ عَدَلَتْهُنَّ، أَوْ لَوْ وُزِنَّ بِهِنَّ وَزَنَتْهُنَّ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ ثَلَاثَ مَرَّاتٍ» [1: 104]
رقم طبعة با وزير = (825)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1347): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبد الرحمن، فمن رجال مسلم.

জুয়াইরিয়া বিনতে হারিস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসেন, এসময় আমি তাসবীহ পাঠ করছিলাম। তারপর তিনি তাঁর প্রয়োজনীয় কাজে চলে যান, অতঃপর দ্বি-প্রহরের সময় আমার কাছে ফিরে আসেন এবং আমাকে বলেন, “তুমি এ পর্যন্ত বসে (তাসবীহ পাঠ করতে) ছিলে?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ “ তিনি বলেন, “আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যদি সেগুলোকে তোমার এ পর্যন্ত পাঠ করা তাসবীহ এর সাথে তুলনা করা হয়, তবে তা পরিমাণে ওগুলোর চেয়ে বেশি হবে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) যদি সেগুলোকে (তোমার এ পর্যন্ত পাঠ করা) তাসবীহ এর সাথে ওযন করা হয়, তবে তা ওযনে বেশি হয়ে যাবে। সেগুলি হলো, তিনবার বলবে سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর সৃষ্টির সংখ্যা সমপরিমাণ), তিনবার سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর আরশের ওযন পরিমাণ), তিনবার سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর সন্তুষ্টি পরিমাণ), তিনবার سبحان الله مداد كلماته (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ।)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩২৫; তিরমিযী: ৩৫৫৫; নাসাঈ: ৩/৭৭; সহীহ মুসলিম: ২৭২৬; ইবনু মাজাহ: ৩৮০৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)

সহীহ ইবনু হিব্বান (828)