813 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا أَبُو [ص:96] نَعَامَةَ السَّعْدِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ: مَا يُجْلِسُكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ، قَالَ: آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا يُجْلِسُكُمْ؟ » قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا بِهِ، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ » قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنْ جِبْرِيلُ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ». [1: 2]
رقم طبعة با وزير = (810)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 72). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الدورقي والسعدي، فمن رجال مسلم.
رقم طبعة با وزير = (810)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 72). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الدورقي والسعدي، فمن رجال مسلم.
আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার মসজিদের একটি হালাকার উদ্দেশ্যে বের হলেন, অতঃপর তিনি তাদেরকে বললেন, “আপনারা এখানে কেন বসেছেন?” তারা জবাবে বললেন, “আমরা এখানে আল্লাহর যিকর করার জন্য বসেছি।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনারা কি এজন্যই বসেছেন?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! আমরা কেবল এজন্যই বসেছি।” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের একটি হালাকার উদ্দেশ্যে বের হন, অতঃপর তিনি বলেন, “কোন জিনিস আপনাদের এখানে বসিয়েছে (আপনারা এখানে কেন বসেছেন)?” তারা জবাবে বললেন, “আমরা এখানে বসেছি আল্লাহর যিকর করার জন্য, তিনি আমাদের ইসলামের হেদায়েত দান করেছেন এবং এর মাধ্যমে তিনি আমাদের উপর দয়া করেছেন, সেজন্য তাঁর প্রশংসা করার জন্য।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, এসব জিনিসই আপনাদেরকে এখানে বসিয়েছে (আপনারা কি এজন্যই বসেছেন)?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! এসব জিনিসই আমাদেরকে এখানে বসিয়েছে (আমরা কেবল এজন্যই বসেছি)।” তিনি বলেন, “জেনে রাখুন, আমি আপনাদেরকে মিথ্যায় অভিযুক্ত করার জন্য শপথ করাইনি। কিন্তু জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন অতঃপর তিনি আমাকে জানালেন যে, নিশ্চয়ই আল্লাহ আপনাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করছেন!”[1]
[1] আত তায়ালিসী: ১/২৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০৫; মুসনাদ আহমাদ: ৪/৯২; সহীহ মুসলিম: ২৭০১; তিরমিযী: ৩৩৭৯; নাসাঈ: ৮/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৮/৭২।)
[1] আত তায়ালিসী: ১/২৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০৫; মুসনাদ আহমাদ: ৪/৯২; সহীহ মুসলিম: ২৭০১; তিরমিযী: ৩৩৭৯; নাসাঈ: ৮/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৮/৭২।)
সহীহ ইবনু হিব্বান (813)