810 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمْزَةُ الزَّيَّاتُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ: يَا ابْنَ آدَمَ اذْكُرْنِي فِي نَفْسِكَ أَذْكُرْكَ فِي نَفْسِي، اذْكُرْنِي فِي مَلَأٍ مِنَ النَّاسِ أَذْكُرْكَ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ». [3: 20]
رقم طبعة با وزير = (807)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (5/ 2011): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, “হে আদম সন্তান, তুমি আমাকে মনে মনে স্মরণ করো, তবে আমি তোমাকে মনে মনে স্মরণ করবো। তুমি আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করো, তবে আমিও তোমাকে একদল (ফেরেস্তাদের মাঝে) স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০৯; মুসনাদ আহমাদ: ২/৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০১১/৫)

সহীহ ইবনু হিব্বান (810)