806 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ الْقُرَشِيُّ بِالْبَصْرَةِ، وَابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ، عَنْ مُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ، فَقَالَ: «إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهْرٍ، أَوْ، قَالَ: عَلَى طَهَارَةٍ».
رقم طبعة با وزير = (803) [ص:87] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ كَرَاهِيَةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِكْرَ اللَّهِ إِلَّا عَلَى طَهَارَةٍ، كَانَ ذَلِكَ لِأَنَّ الذِّكْرَ عَلَى طَهَارَةٍ أَفْضَلُ، لَا أَنَّ ذِكْرَ الْمَرْءِ رَبَّهُ عَلَى غَيْرِ الطَّهَارَةِ غَيْرُ جَائِزٍ، لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (834) «صحيح أبي داود» (13). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح عن شرط مسلم، وقد تقدم برقم (803).
মুহাজির বিন কুনফুয রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এসময় তিনি পেশাব করছিলাম। তিনি তাকে সালাম দেন কিন্তু তিনি ওযূ না করা পর্যন্ত সালামের জবাব দিলেন না। তারপর তিনি ওজর পেশ করে বললেন, “আমি পবিত্রতা অর্জন ব্যতীত সালামের জবাব দেওয়া অপছন্দ করেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূবিহীন অবস্থায় যে যিকর করা অপছন্দ করেছেন এজন্য যে, ওযূ অবস্থায় যিকর করা উত্তম। এটা নয় যে, ওযূবিহীন অবস্থায় আল্লাহর যিকর করা নাজায়েয। কেননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদা সর্বদা আল্লাহর ‍যিকর করতেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬; আবূ দাঊদ: ১৭; হাকিম: ১/১৬৭; মুসনাদ আহমাদ: ৪/৩৪৫; নাসাঈ: ১/৩৭; ইবনু মাজাহ: ৩৫০; সুনান বাইহাকী: ১/৯০; আত তাবারানী: ২০/২২৯; দারেমী: ২/২৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩।)

সহীহ ইবনু হিব্বান (806)