797 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ: قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ ابْنَ مَسْعُودٍ لَا يَكْتُبُ فِي مُصْحَفِهِ الْمُعَوِّذَتَيْنِ، فَقَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ لِي جِبْرِيلُ: {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} [الفلق: 1] فَقُلْتُهَا، وَقَالَ لِي: {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1] فَقُلْتُهَا» فَنَحْنُ نَقُولُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [1: 2]
رقم طبعة با وزير = (794)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل عاصم بن أبي النجود، وقد تابعه عليه عبدة بن أبي لبابة كما سيرد فهو صحيح.
যির রহিমাহুল্লাহ বলেন, আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর মুসহাফে সূরা নাস ও সূরা ফালাক লিখেন না।” তখন ‍তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, “জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেছেন, “আপনি পড়ুন بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) অতঃপর আমি পড়লাম। তারপর তিনি বললেন, “আপনি পড়ুন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে।) (সূরা নাস: ১।) অতঃপর আমি তা পড়লাম।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “কাজেই আমরা তা-ই বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১২৯; হুমাইদী: ৩৭৪; সুনান বাইহাকী: ২/৩৯৪; সহীহ আল বুখারী: ৪৯৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৯৪।)

সহীহ ইবনু হিব্বান (797)