795 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ، [ص:75] عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: تَبِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ رَاكِبٌ، فَوَضَعْتُ يَدِي عَلَى يَدِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرِئْنِي مِنْ سُورَةِ هُودٍ وَمِنْ سُورَةِ يُوسُفَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ مِنْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ». [1: 2]
رقم طبعة با وزير = (792)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 226)، «الصحيحة» (3499). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير أسلم بن يزيد أبي عمران التجيبي، فقد روى له أصحاب السنن وهو ثقة.
‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছু চললাম, এসময় তিনি বাহনে আরোহী ছিলেন। অতঃপর আমার হাত তাঁর হাতের উপর রাখলাম এবং বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে সূরা হূদ ও ইউসুফ শিক্ষা দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এমন কোন কিছু কখনই পড়তে পারবে না, যা আল্লাহর কাছে قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৫৮; নাসাঈ: ২/১৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৩; দারেমী: ২/৪৬১; হাকিম: ২/৫৪০; আত তাবারানী: ১৭/২৮৬; সহীহ মুসলিম: ৮১৪; তিরমিযী: ২৯০২; সুনান বাইহাকী: ২/৩৯৪; আবূ দাঊদ: ১৪৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)

সহীহ ইবনু হিব্বান (795)