791 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الْعَابِدُ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ». [1: 2]
رقم طبعة با وزير = (788)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1314): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আরেক ব্যক্তিকে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) বারবার পাঠ করতে শুনলেন। অতঃপর যখন তিনি সকাল করলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলেন এবং ব্যাপারটি তাঁর কাছে আলোচনা করলেন, যেন তিনি ব্যাপারটিকে নগন্য জ্ঞান করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই সূরা কুর‘আনের এক-তৃতীয়াংশের সমান।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৮; মুসনাদ আহমাদ: ৩/৩৫; সহীহ বুখারী: ৫০১৩; আবূ দাঊদ: ১৪৬১; নাসাঈ: ২/১৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১৪।)

সহীহ ইবনু হিব্বান (791)