783 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، صَلُّوا فِيهَا، فَإِنَّ الشَّيْطَانَ لِيَفِرُّ مِنَ الْبَيْتِ يَسْمَعُ سُورَةَ الْبَقَرَةِ تُقْرَأُ فِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (780)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2418). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وعبد الصمد: هو ابن عبد الوارث.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের গৃহগুলোকে গোরস্থান বানিয়ে নিবে না। তোমরা তাতে সালাত আদায় করবে। কেননা শয়তান ঐ বাড়ি থেকে পলায়ন করে, যেই বাড়িতে সে সূরা বাকারাহ পাঠ শুনতে পায়।”[1]



[1] মুসনাদ্ আহমাদ: ২/৩৩৭; সহীহ মুসলিম: ৭৮০; তিরমিযী: ২৮৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯২; নাসাঈ: ৯৬৪; দারেমী: ২/৪৪৭; হাকিম: ২/২৫৯-২৬০।) শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)

সহীহ ইবনু হিব্বান (783)