778 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَيْنَمَا جِبْرِيلُ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ، فَرَفَعَ رَأْسَهُ وَقَالَ: لَقَدْ فُتِحَ بَابٌ مِنَ السَّمَاءِ مَا فُتِحَ قَطُّ، فَأَتَاهُ مَلَكٌ، فَقَالَ لَهُ: أَبْشِرْ بِسُورَتَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُعْطَهُمَا نَبِيٌّ كَانَ قَبْلَكَ: فَاتِحَةِ الْكِتَابِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ، لَنْ تَقْرَأَ مِنْهَا حَرْفًا إِلَّا أُعْطِيتَهُ. [1: 2]
رقم طبعة با وزير = (775)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، معاوية بن هشام وإن كان فيه كلام ينزل فيه عن رتبة الصحة، قد توبع عليه، وباقي رجاله ثقات.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলেন, এমন সময় তিনি ‍উপরে বিকট আওয়াজ শুনতে পান ফলে তিনি মাথা উত্তোলন করেন এবং বলেন, “এক্ষুণি আসমানের একটি দরজা খোলা হলো, যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি।” অতঃপর তাঁর কাছে একজন ফেরেস্তা আসেন এবং বলেন, “আপনি দুইটি সূরার শুভ সংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, আপনার পূর্বে আর কোন নাবীকেই তা প্রদান করা হয়নি: সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ। এর একটি বাক্য পড়লেই (সেই বাক্যের মাধ্যমে যা চাওয়া হবে তা) আপনাকে তা প্রদান করা হবে।”[1]



[1] হাকিম, আল মুসতাদরাক: ১/৫৫৮; সহীহ মুসলিম: ৮০৬; নাসাঈ: ২/১৩৮; তাবারানী, আল কাবীর: ১২২৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ৭৭৫।)

সহীহ ইবনু হিব্বান (778)