775 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ بِعَسْكَرِ مُكْرَمٍ، وَعِدَّةٌ، قَالُوا: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ اللَّهُ تَعَالَى: مَا فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ، مِثْلُ أُمِّ الْقُرْآنِ، وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَهِيَ مَقْسُومَةٌ بَيْنِي وَبَيْنَ عَبْدِي، وَلِعَبْدِي مَا [ص:54] سَأَلَ». [1: 2]
رقم طبعة با وزير = (772) قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى هَذِهِ اللَّفْظَةِ «مَا فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ، مِثْلُ أُمِّ الْقُرْآنِ»، أَنَّ اللَّهَ لَا يُعْطِي لِقَارِئِ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ مِنَ الثَّوَابِ مَا يُعْطِي لِقَارِئِ أُمِّ الْقُرْآنِ، إِذِ اللَّهُ بِفَضْلِهِ فَضَّلَ هَذِهِ الْأُمَّةَ عَلَى غَيْرِهَا مِنَ الْأُمَمِ، وَأَعْطَاهَا الْفَضْلَ عَلَى قِرَاءَةِ كَلَامِ اللَّهِ أَكْثَرَ مِمَّا أَعْطَى غَيْرَهَا مِنَ الْفَضْلِ عَلَى قِرَاءَةِ كَلَامِهِ، وَهُوَ فَضْلٌ مِنْهُ لِهَذِهِ الْأُمَّةِ، وَعَدْلٌ مِنْهُ عَلَى غَيْرِهَاتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 216). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو أسامة: هو حماد بن أسامة بن زيد القرشي الكوفي.
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ তা‘আলা বলেন, “সূরা ফাতিহার মত সূরা তাওরাতে নেই, ইনজিলেও নেই। সূরাটি বারবার পঠিত সাত আয়াতবিশিষ্ট, এটি আমার ও আমার বান্দার মাঝে বিভক্ত আর আমার বান্দার জন্য তাই রয়েছে, যা সে চায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সূরা ফাতিহার মত সূরা তাওরাতে নেই, ইনজিলেও নেই” এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তা‘আলা তাওরাত ও ইনজিল পাঠকারীকে ততটা সাওয়াব দেন না, যতটা সাওয়াব দেন সূরা ফাতিহা পাঠকারীকে। কেননা মহান আল্লাহ নিজ অনুগ্রহে এই জাতীকে অন্যান্য জাতীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং কালামুল্লাহ পাঠের জন্য এই জাতীকে অন্যান্য জাতীর চেয়ে বেশি অনুগ্রহ করেছেন। এটা তাঁর পক্ষ থেকে এই জাতীর জন্য অনুগ্রহ আর অন্যান্য জাতীর প্রতি ইনসাফ।”



[1] যিয়াদাতুল ‍মুসনাদ: ৫/১১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০০; হাকিম: ১/৫৫৭; তিরমিযী: ৩১২৫; নাসাঈ: ২/১৩৯। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৬।)

সহীহ ইবনু হিব্বান (775)