772 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ، أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ تَلَقَّى عُمَرَ بْنَ الْخَطَّابِ إِلَى عُسْفَانَ وَكَانَ نَافِعٌ عَامِلًا لِعُمَرَ عَلَى مَكَّةَ، فَقَالَ عُمَرُ: مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي؟ يَعْنِي أَهْلَ مَكَّةَ، قَالَ: ابْنَ أَبْزَى، قَالَ: وَمَنِ ابْنُ أَبْزَى؟، قَالَ: رَجُلٌ مِنَ الْمَوَالِي، قَالَ عُمَرُ: اسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى؟، فَقَالَ لَهُ: إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ، فَقَالَ: أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَيَرْفَعُ بِهَذَا الْقُرْآنِ أَقْوَامًا، وَيَضَعُ بِهِ آخَرِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (769)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2239)، «تخريج المختارة»: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري - هو محمد بن المتوكل وإن كان في حفظ شيء - متابع، وباقي رجاله ثقات رجال الشيخين غير نافع، فمن رجال مسلم.
আবু তুফাইল ‘আমির বিন ওয়াসিলাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “নাফি‘ বিন আব্দুর রহমান ‘উসফান নামক জায়গায় উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। নাফি‘ ‍উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু কর্তৃক মক্কার গভর্ণর ছিলেন। ফলে উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তাঁকে জিজ্ঞেস করেন, “উপত্যকার অধিবাসী তথা মক্কাবাসীদের জন্য আপনি কাকে স্থলাভিষিক্ত করে এসেছেন?” জবাবে তিনি বলেন, “একজন আজাদকৃত গোলামকে।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আপনি তাদের জন্য একজন আজাদকৃত গোলামকে স্থলাভিষিক্ত করে এসেছেন?” জবাবে তিনি বলেন, “তিনি কুর‘আনের একজন ক্বারী।” তখন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “নিশ্চয়ই আপনাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ এই কুর‘আনের মাধ্যমে একদল লোকের মর্যাদা সমুন্নত করেন আর এর মাধ্যমে আরেক দল লোকের মর্যাদা অবনমিত করেন!”[1]



[1] নাসাঈ: ৮/১২৪; মুসনাদ আহমাদ: ৪/৩৯৭; আবু দাঊদ: ৪৮২৯; সহীহ মুসলিম: ৮১৭; ইবনু মাজাহ: ২১৮; দারেমী: ২/৪৪৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৮৪। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২৩৯।)

সহীহ ইবনু হিব্বান (772)