770 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ، وَلَا رِيحَ لَهَا». [1: 2]
رقم طبعة با وزير = (767)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «نقد الكتاني» (ص 43)، «الصحيحة» (3214): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মত; যা খেতেও সুস্বাদু, ঘ্রাণও সুন্দর। ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মত; যা খেতে মিষ্টি কিন্তু তাতে কোন ঘ্রাণ নেই। পাপী ব্যক্তি, যে কুর‘আন পড়ে, তার দৃষ্টান্ত হলো পুদিনা গুল্মের মত; যার ঘ্রাণ সুন্দর কিন্তু খেতে বিস্বাদ। পাপী ব্যক্তি, যে কুর‘আন পড়ে না, তার দৃষ্টান্ত হলো তিক্ত শশার মত; যার কোন ঘ্রাণ নেই, আর খেতেও তিক্ত।”[1]



[1] সহীহ আল বুখারী: ৫০২০; সহীহ মুসলিম: ৭৯৭; আবু দাউদ: ৪৮৩০; তিরমিযী: ২৮৬৫; ইবনু মাজাহ: ২১৪; শারহুস সুন্নাহ: ১১৭৫। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)

সহীহ ইবনু হিব্বান (770)