762 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِّ الصِّلْحِ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَذْكِرُوا [ص:39] الْقُرْآنَ، فَلَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهَا، وَبِئْسَمَا لِأَحَدِكُمْ أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ، مَا نَسِيَ وَلَكِنْ نُسِّيَ».
رقم طبعة با وزير = (759) [ص:40] قَالَ أَبُو حَاتِمٍ: لَمْ يُسْنِدْ سَعِيدٌ عَنِ الْأَعْمَشِ غَيْرَ هَذَاتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - «التعليق الرغيب» (2/ 214). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير الحسن بن قزعة، فقد روى له أصحاب السنن وهو صدوق.
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নিয়মিত কুর‘আন পড়া অব্যাহত রাখবে, কেননা কুর‘আন, রশি থেকে উট পালিয়ে যাওয়ার চেয়ে দ্রুতগতিতে মানুষের অন্তর থেকে হারিয়ে যায়, এটা খুব খারাপ যে, তোমাদের কেউ বলবে, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, বস্তুত সে ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1]



আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“সা‘ঈদ আ‘মাশ থেকে এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস সনদসহ বর্ণনা করেন নাই।”



[1] ইবনু আবী শায়বাহ: ২/৫০০; মুসনাদ আহমাদ: ১/৩৮২; সহীহ মুসলিম: ৭৯০; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলি: ৭২৫; সুনান বাইহাকী: ২/৩৯৫; আত তায়ালিসী: ২/৪; সহীহ আল বুখারী: ৫০৩২; তিরমিযী: ২৯৪২; দারেমী: ২/৩০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)

সহীহ ইবনু হিব্বান (762)