759 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اقْرَؤُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فِيهِ فَقُومُوا عَنْهُ».
رقم طبعة با وزير = (756)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (بعد 729). تنبيه!! رقم (729) = (731) من «طبعة المؤسسة». ويقصد الألباني رحمه الله بقوله: (بعد 729) أي رقم (729/م) الموافق (732). - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر الحديث رقم (732).
জুনদুব বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কুর‘আন পাঠ করো, যতক্ষন পর্যন্ত তোমাদের অন্তরগুলো পরস্পরে ঐক্যবদ্ধ থাকে। আর যখন তোমরা তাতে (কুর‘আনের অর্থ, পঠন-পাঠনের পদ্ধতি প্রভৃতিতে) মতভেদে লিপ্ত হবে, তখন তোমরা (কুর‘আন পড়া ছেড়ে দিয়ে) উঠে যাবে।”[1]



[1] মুসনাদু আবী ই‘য়ালা: ১৫১৯; সহীহ্ আল বুখারী: ৭৫৯; তাবারানী: ১৬৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৪; মুসনাদ আহমাদ: ৪/৩১২; সহীহ মুসলিম: ২৬৬৭; দারেমী: ২/৪৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫২৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৯।)

সহীহ ইবনু হিব্বান (759)