756 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اقْرَأْهُ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، فَقَالَ: «اقْرَأْهُ فِي كُلِّ عِشْرِينَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي عَشْرٍ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي سَبْعٍ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، فَأَبَى
رقم طبعة با وزير = (753)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (255): ق نحوه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن جريج مدلس، وقد عنعن، ولكن صرح في الرواية الآتية بالسماع، فانتفت شبهة تدليسه، ويحيى بن حكيم بن صفوان ذكرد المؤلف في «الثقات» 5/ 522 وترجمه ابن أبي حاتم 9/ 134 فلم يذكر فيه جرحا ولا تعديلا.
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে কুর‘আন পড়ি। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলো। তখন তিনি আমাকে বললেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি কুড়ি দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই। কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৫৬; মুসনাদ আহমাদ: ২/১৯৯; ইবনু মাজাহ: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)

সহীহ ইবনু হিব্বান (756)