749 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْعَابِدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (746) [ص:26] قَالَ أَبُو حَاتِمٍ: هَذِهِ اللَّفْظَةُ مِنْ أَلْفَاظِ الْأَضْدَادِ، يُرِيدُ بِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ» , لَا: زَيِّنُوا أَصْوَاتَكُمْ بِالْقُرْآنِ.تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1320). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الرحمن بن عوسجة روى له أصحاب السنن، وهو ثقة، وباقي السند من رجال الشيخين غير محمد بن عثمان العجلي، فمن رجال البخاري.
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।” [1] ইমাম

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে বর্ণিত শব্দগুলোর দ্বারা বিপরীত অর্থ উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য দ্বারা উদ্দেশ্য হলো “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।” এটা উদ্দেশ্য নয় “তোমরা কুর‘আনের মাধ্যমে তোমাদের আওয়াজ সুন্দর করো।”



[1] দারেমী: ২/৪৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক; ৪১৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৯৬; হাকিম: ১/৫৭১; আত তায়ালিসী: ২/৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২১; আবু দাউদ: ১৪৬৮; নাসাঈ: ২/১৭৯; হিলইয়া্তুল আওলিয়া: ৫/২৭; সুনান বাইহাকী: ২২/৫৩; সহীহ আল বুখারী: ১৩/৫১৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২০।)

সহীহ ইবনু হিব্বান (749)