746 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ الْأَعْمَشِ، عَنْ [ص:22] عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ رَجُلًا يَقْرَأُ آيَةً أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافَ مَا قَرَأَ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُنَاجِي عَلِيًّا، فَذَكَرْتُ لَهُ ذَلِكَ، فَأَقْبَلَ عَلَيْنَا عَلِيٌّ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ تَقْرَؤُوا كَمَا عُلِّمْتُمْ [1: 41]
رقم طبعة با وزير = (743)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1522). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن عاصم -وهو ابن أبي النجود- روى له البخاري ومسلم متابعة، وهو صدوق حسن الحديث، وباقي رجاله ثقات رجال الشيخين.
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এক ব্যক্তিকে একটা আয়াত এমন রীতিতে পড়তে শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমাকে ভিন্ন রীতিতে পড়িয়েছেন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, এসময় তিনি আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সাথে একান্ত আলাপে নিয়োজিত ছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যাপারটি বললাম। তখন আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু আমাদের কাছে আসলেন এবং বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে আদেশ করছেন কুর‘আন সেভাবে পাঠ করতে যেভাবে আপনাদের শিক্ষা দেওয়া হয়েছে।”[1]



[1] তাফসীরে তাবারী: ১৩; মুসনাদ আহমাদ: ১/৪১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫২২।)

সহীহ ইবনু হিব্বান (746)