741 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، فَقَرَأَ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا، فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَجِئْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ»، فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ»، ثُمَّ، قَالَ [ص:17] لِي: «اقْرَأْ»، فَقَرَأْتُ، فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ، إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ». [1: 41]
رقم طبعة با وزير = (738)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1325): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি হাকীম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে আমি যেভাবে পড়ি তার চেয়ে ভিন্ন রীতিতে সূরা ফুরকান পড়তে শুনলাম। আমার পঠনরীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে পড়িয়েছেন। ফলে আমি তাকে দ্রুত পাকড়াও করতে উদ্যত হলাম। অতঃপর তাকে সালাত শেষ করা পর্যন্ত অবকাশ দিলাম। তারপর তার চাদর দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম। এবং বললাম, “আপনি আমাকে যেভাবে কুর‘আন পাঠ শিখিয়েছেন, আমি একে ভিন্ন রীতিতে পাঠ করতে শুনেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আপনি পাঠ করুন।” অতঃপর তিনি সেই রীতিতেই পাঠ করলেন, যেভাবে আমি তাকে পাঠ করতে ‍শুনেছি। পাঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এটি তো এভাবেই অবতীর্ণ হয়েছে।” তারপর তিনি আমাকে বললেন, “আপনি পাঠ করুন।” অতঃপর আমিও পাঠ করলাম। আমার পাঠ শুনেও তিনি বললেন, “এটি এভাবেই অবতীর্ণ হয়েছে। নিশ্চয়ই এই কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ হয়েছে।কাজেই যে রীতি তোমাদের সহজ হয়, সে রীতিতেই তোমরা কুর‘আন পাঠ করো।”[1]



[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/২০৬; মুসনাদ আহমাদ: ১/৪০; সহীহ আল বুখারী: ২৪১৯; সহীহ মুসলিম: ৮১৮; নাসাঈ: ২/১৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩৬৯; তিরমিযী: ২৯৪৩; আত তায়ালিসী: ২/৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৫।)

সহীহ ইবনু হিব্বান (741)