727 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ وَهْبِ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، قَالَ: [ص:506] أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ: وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنَ الْقَدَرِ، فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّهُ أَنْ يَذْهَبَ مِنْ قَلْبِي، فقَالَ: «إِنَّ اللَّهَ لَوْ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ غَيْرَ ظَالِمٍ لَهُمْ، وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ، وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ فِي سَبِيلِ اللَّهِ، مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ، وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ، وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا، لَدَخَلْتَ النَّارَ» قَالَ: ثُمَّ أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، فقَالَ مِثْلَ قَوْلِهِ، ثُمَّ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، فقَالَ مِثْلَ قَوْلِهِ، ثُمَّ أَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ، فَحَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ. [3: 66]
رقم طبعة با وزير = (725)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (245). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وهو موقوف من حديث أبي بن كعب وابن مسعود وحذيفة بن اليمان، ومرفوع من حديث زيد بن ثابت، وأبو سنان: هو سعيد بن سنان الشيباني البرجمي، وابن الديلمي: هو أبو بسر عبد الله بن فيروز.
ইবনু দাইলামী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলাম এবং তাঁকে বললাম, “ভাগ্যের ব্যাপারে আমার মনে কিছুটা খটকা কাজ করে, কাজেই আমাকে এমন কিছু হাদীস বলুন, হতে পারে এতে আমার মনের সেই খটকা দূর হয়ে যাবে।” তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যদি আল্লাহ তা‘আলা আসমানবাসী ও জমিনবাসীকে শাস্তি দিতে চান, তবে তিনি তাদের প্রতি যুলম করা ছাড়াই তাদেরকে শাস্তি দিতে পারবেন। আর যদি তিনি তাদের প্রতি দয়া করেন, তবে তাঁর দয়া তাদের আমল অপেক্ষা উৎকৃষ্ট হবে। যদি তুমি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করো, তবুও আল্লাহ তা গ্রহণ করবেন না, যতক্ষন না তুমি ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করবে এবং যতক্ষন না তুমি জানবে যে, তুমি যা পেয়েছো, তা কখনই হারানোর ছিল না, আর যা তোমার হাতছাড়া হয়ে গেছে, তা কখনোই পাওয়ার বিষয় ছিল না। যদি তুমি এর থেকে ভিন্ন আক্বীদা-বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে, তবে তুমি জাহান্নামে প্রবেশ করতে।” রাবী বলেন, “তারপর আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। এরপর আমি হুযাইফা বিন ইয়ামান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। তারপর আমি যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1]



[1] আবু দাঊদ: ৪৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১৮২; ইবনু মাজাহ: ৭৭; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২৪৫; বাইহাকী, আস সুনান: ১০/২০৪; তাবারানী আল কাবীর: ৪৯৪০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২৪৫।)

সহীহ ইবনু হিব্বান (727)