720 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا، فَوَجَدَ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةَ ذَهَبٍ، فقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ: خُذْ ذَهَبَكَ عَنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ أَرْضًا وَلَمْ أَبْتَعْ مِنْكَ ذَهَبًا، وَقَالَ الَّذِي بَاعَ الْأَرْضَ: إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا، قَالَ: فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟، فقَالَ أَحَدُهُمَا: غُلَامٌ، وقَالَ الْآخَرُ: جَارِيَةٌ، فقَالَ: أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ، وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا، وَتَصَدَّقَا». [1: 6]
رقم طبعة با وزير = (718)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحاديث البيوع»: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري متابع، ومن فوقه من رجال الشيخين.
رقم طبعة با وزير = (718)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحاديث البيوع»: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري متابع، ومن فوقه من رجال الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ব্যক্তি অপর এক ব্যক্তি থেকে জমি ক্রয় করেন। অতঃপর যিনি জমি ক্রয় করেন, তিনি জমিতে একটি স্বর্ণের পাত্র পান, তখন জমি ক্রেতা জমি বিক্রেতাকে বললেন, “আপনি আমার থেকে আপনার স্বর্ণ নিয়ে নিন। কেননা আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করে নিয়েছি, আমি তো আপনার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই!” তখন জমি বিক্রেতা বললেন, “আমি আপনার কাছে জমি এবং জমির মাঝে যা কিছু রয়েছে, সবই বিক্রি করে দিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর তাঁরা তৃতীয় আরেক ব্যক্তিকে শালিস মানলো। তখন যাকে তাঁরা শালিস মানলেন, তিনি বললেন, “আপনাদের কি সন্তানাদি আছে?” তাঁদের একজন বললেন, “আমার একজন ছেলে আছে।” আরেকজন বললেন, “আমার একজন মেয়ে আছে।” তখন শালিস বললেন, “আপনারা ছেলেকে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন, তাদের জন্য খরচ করুন এবং (বাকী যা থাকবে তা) সাদাকাহ করুন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১৬; সহীহ মুসলিম: ১৭২১; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪১২; ইবনু মাজাহ: ২৫১১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৮।)

সহীহ ইবনু হিব্বান (720)