708 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، فَنَزَلَتْ عَلَيْهِ {وَالْمُرْسَلَاتِ عُرْفًا} [المرسلات: 1]، فَإِنَّهُ لَيَتْلُوهَا، وَإِنِّي لَأَتَلَقَّاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوهَا» فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا». [4: 5]
رقم طبعة با وزير = (706)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি গুহায় ছিলাম, সেসময় তাঁর উপর অবতীর্ণ হয়: وَالْمُرْسَلَاتِ عُرْفًا অর্থ: “শপথ বায়ুর (অথবা ফেরেস্তাদের অথবা রাসূলগণের), যা (অথবা যাদেরকে) একের এক প্রেরণ করা হয়েছে।” (সূরা আল মুরসালাত: ১।) অতঃপর তিনি তা পাঠ করছিলেন, আর আমি তা তাঁর মুখ থেকে শুনে মুখস্থ করি। এসময় তাঁর জবান এই সূরা তেলাওয়াতে প্রাণবন্ত ছিল। অতঃপর একটা সাপ বের হয়ে আমাদের সামনে আসে, সেসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে মেরে ফেলো।” অতঃপর আমরা দ্রুত তার দিকে অগ্রসর হলে সেটি চলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেলো, যেমনিভাবে তোমরা তার অনিষ্ট থেকে বেঁচে গেলে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৭; তাবারানী, আল কাবীর: ১০১৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৭০০।)

সহীহ ইবনু হিব্বান (708)