7059 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: أَمَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةَ بْنَ زَيْدٍ عَلَى قَوْمٍ، فَطَعَنُوا فِي إِمَارَتِهِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ تَطْعَنُوا فِي إِمَارَتِهِ، فَقَدْ طَعَنْتُمْ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلِهِ، وَأَيْمُ اللَّهِ لَقَدْ كَانَ خَلِيقًا لِلْإِمَارَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ مِنْ بَعْدِهِ»
رقم طبعة با وزير = (7019)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (7004). تنبيه!! رقم (7004) = (7044) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনু যায়িদকে এক দলের উপর সেনাপতি নিযুক্ত করলেন। ফলে লোকেরা তাঁর সেনাপতিত্ব নিয়ে আপত্তি তুলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “যদি তোমরা তার সেনাপতিত্ব নিয়ে আপত্তি তোলো, তাহলে তোমারা এর আগেও তার পিতার (যায়িদ ইবনু হারিসা) সেনাপতিত্ব নিয়ে আপত্তি তুলেছিলে। আল্লাহর কসম! তিনি (যায়িদ) অবশ্যই সেনাপতিত্বের যোগ্য ছিলেন এবং নিশ্চয়ই তিনি আমার কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন। আর নিশ্চয়ই এই (উসামা), তাঁর (যায়িদ-এর) পরে আমার কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয়।”

সহীহ ইবনু হিব্বান (7059)