703 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَتْ نَاقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَضْبَاءُ لَا تُسْبَقُ كُلَّمَا سَابَقُوهَا، سَبَقَتْ، فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ، فَسَابَقَهَا فَسَبَقَهَا، فَاشْتَدَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى رَأَى ذَلِكَ فِي وُجُوهِهِمْ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يَرْتَفِعَ شَيْءٌ مِنْ هَذِهِ الْقَذِرَةِ إِلَّا وَضَعَهَا اللَّهُ». [3: 66]
رقم طبعة با وزير = (701)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3525): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي خالد الأحمر- وهو سليمان بن حيان الأزدي- فقد روى له البخاري ثلاثة أحاديث كلها مما توبع عليه، واحتج به مسلم.

আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযবা নাম্নী উষ্ট্রীকে কখনো হারানো যেতো না; যখনই তার সাথে প্রতিযোগিতা করা হতো তখনই সে বিজয়ী হতো। একবার এক বেদুঈন ব্যক্তি (ছয় বছর বয়সী) একটি যুবক উটে চড়ে আসলো, অতঃপর সে আযবা উষ্ট্রীর সাথে প্রতিযোগিতা দিয়ে বিজয়ী হলো। এটি সাহাবাদের কাছে খুবই কষ্টকর মনে হলো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের কষ্ট পাওয়ার ছাপ তাঁদের চেহারায় দেখতে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহর উপর হক হলো নগণ্য-পঙ্কিল এই দুনিয়ার যেই জিনিসই সমুন্নত হয়, সেটাকেই আল্লাহ অবনমিত করে দেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬৫০১; মুসনাদ আহমাদ: ৩/১০৩; আবু দাঊদ: ৪৮০৩; নাসাঈ: ৬/২২৭; সুনান বাইহাকী: ১০/২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৫২; মুসনাদুশ শিহাব: ১০০৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৫২৫।)

সহীহ ইবনু হিব্বান (703)